ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে হেঁটে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 21

সরকারি ছুটির দিনেও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গুলশানের বাসভবন থেকে হেঁটে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে তার উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতেই তিনি কার্যালয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগের ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা দিয়েছিলেন তারেক রহমান। এবারও বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে ঈদ উপহারের চেক তুলে দেওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছুটির দিনে হেঁটে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬