ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের প্রভাব ঠেকাতে ঢাকায় তৎপর যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 167

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তাব করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের আগস্টে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে বাংলাদেশে ভারতের প্রভাব কিছুটা কমে আসে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। এই প্রেক্ষাপটে চীন তার সক্রিয়তা বাড়িয়েছে।

সম্প্রতি চীন বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যার আওতায় ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় একটি ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিষয়টি বিদেশি কূটনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে চীনের যৌথভাবে উন্নয়ন করা জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে।

ক্রিস্টেনসেন বলেন, চীনের সঙ্গে কিছু ধরনের সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি জানান, বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র নিজস্ব এবং মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের বিকল্প দিতে প্রস্তুত, যা চীনা সরঞ্জামের বিকল্প হতে পারে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও চীন কৌশলগত অংশীদার হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করছে, যা দুই দেশের জন্যই লাভজনক। তাদের দাবি, এ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এতে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক সম্পর্ক দেখতে চায়, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, যার প্রভাব ভিসা সেবা ও ক্রিকেট সম্পর্কেও পড়েছে।

অর্থনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন ক্রিস্টেনসেন। তিনি জানান, বহু মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে নতুন সরকারকে শুরুতেই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার স্পষ্ট বার্তা দিতে হবে। বাণিজ্যিক কূটনীতিকে অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে নতুন সরকারের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনের প্রভাব ঠেকাতে ঢাকায় তৎপর যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ০৯:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬