ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে চীন থেকে চারটি নতুন জাহাজ ক্রয় চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

প্রতীকী ছবি : বাংলা অ্যাফেয়ার্স

বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি সই করে চারটি নতুন জাহাজ কিনতে যাচ্ছে, যা দেশের সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা সক্ষমতা বাড়াবে। চুক্তি রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসে স্বাক্ষরিত হয়েছে।

চীনের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার থাকবে। এদের মোট ক্রয়মূল্য ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারের জন্য ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ারের জন্য ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন জাহাজগুলো বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি বজায় রাখবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে চীন থেকে চারটি নতুন জাহাজ ক্রয় চুক্তি

সর্বশেষ আপডেট ০৭:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬