ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা কোম্পানি ইরানে মার্কিন গোয়েন্দা তথ্য বিক্রি করছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 138

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমানের ভূপাতিত এবং হেলিকপ্টার ধ্বংসের খবর সামনে আসার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।

সংবাদমাধ্যমের দাবি, একটি চীনা কোম্পানি মার্কিন বাহিনীর গতিবিধির তথ্য ইরানের কাছে বিক্রি করছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মার্কিন ঘাঁটি, বিমানবাহী রণতরী ও ইরানে হামলার প্রস্তুতি সংক্রান্ত বিশদ তথ্য।

তথ্যগুলোর উৎস হিসেবে উঠে এসেছে চীনের বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্মুক্ত তথ্য ব্যবহার করে মার্কিন সেনাদের গতিবিধি শনাক্ত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এসব প্রতিষ্ঠানের কিছু সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। বেইজিং এই যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করলেও, সরকারি ‘সিভিল-মিলিটারি ইন্টিগ্রেশন’ কৌশলের আওতায় প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে।

মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ এসব টুলকে বাস্তব হুমকি মনে করছেন, আবার কেউ কার্যকারিতা অতিরঞ্জিত বলে মন্তব্য করছেন।

ওয়াশিংটনের বিশ্লেষক রায়ান ফেডাসিউক বলছেন, চীনের বেসরকারি ভূ-স্থানিক কোম্পানিগুলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং সংকটের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করছে।

হাংঝৌভিত্তিক মিজারভিশন কোম্পানি ২০২১ সালে প্রতিষ্ঠিত। তারা পশ্চিমা ও চীনা তথ্য একত্র করে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির কার্যক্রম, নৌবাহিনীর চলাচল ও নির্দিষ্ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবস্থান শনাক্তের দাবি করছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে বড় দুই মার্কিন রণতরীর অগ্রযাত্রা শনাক্ত করা হয়েছিল।

অন্য একটি প্রতিষ্ঠান জিং’আন টেকনোলজি দাবি করেছে, তারা দু’টি মার্কিন বি-২এ স্টেলথ বোমারু বিমানের মধ্যে যোগাযোগ রেকর্ড করেছে, যদিও পরে সেই রেকর্ড মুছে ফেলা হয়। তবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা এই দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন।

মার্কিন আইনপ্রণেতারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তারা আশঙ্কা করছেন, বাণিজ্যিক প্রযুক্তি সামরিক নজরদারিতে রূপান্তরিত হলে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সৃষ্টি হতে পারে।

ইরান চীনের দীর্ঘদিনের মিত্র এবং গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী হলেও বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সতর্ক আছে এবং প্রয়োজনে কৌশল পরিবর্তন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনা কোম্পানি ইরানে মার্কিন গোয়েন্দা তথ্য বিক্রি করছে

সর্বশেষ আপডেট ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬