ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঐতিহাসিক আন্দোলনই বাংলাদেশের প্রকৃত ব্র্যান্ড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনকে বাংলাদেশের মূল পরিচয়ের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তাঁর মতে, এই ঐতিহাসিক অর্জনগুলোই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যোগ্য, যদিও সেগুলো এখনো যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি।

রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ও প্রদান করা হয়।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পরিচয় গঠনে সবচেয়ে বড় শক্তি তার জনগণ ও তরুণ সমাজ। তবে সমস্যা হচ্ছে, দেশের নিজস্ব গল্পগুলো আন্তর্জাতিক পরিসরে কার্যকরভাবে উপস্থাপন করা যাচ্ছে না।

তাঁর ভাষায়, এই ঐতিহাসিক আন্দোলনগুলো—বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই আন্দোলন—সবই দেশের ব্র্যান্ড হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্তভাবে তুলে ধরা দরকার।

তিনি আরও বলেন, দেশের প্রাইভেট খাত এবং ব্যাংকিং খাতও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এসব ক্ষেত্রের অর্জন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিতভাবে তুলে ধরার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত শ্রমিকদের তিনি “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মিশন সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চলমান পরিস্থিতিতে আটজন বাংলাদেশি কর্মী প্রাণ হারিয়েছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার ঐতিহাসিক আন্দোলনই বাংলাদেশের প্রকৃত ব্র্যান্ড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬