ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত, তিনজন আহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে শনিবার ভোর ৫টার দিকে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতঘরে দুষ্কৃতকারীরা ককটেল তৈরির কাজ করছিল। হঠাৎ একটি বা একাধিক ককটেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের হাতের কব্জি বিচ্ছিন্ন এবং মুখমণ্ডল পুড়ে গেছে, যার কারণে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “সিআইডি ইতোমধ্যে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। যারা নিহত হয়েছেন তারা স্থানীয়রা এবং ঘটনাটি ক্রিমিনাল কার্যকলাপের অংশ।”

আঘাতপ্রাপ্ত তিনজনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত, তিনজন আহত

সর্বশেষ আপডেট ০২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬