ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 10

প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম ও পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। আর তারই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর যৌথ উদ্যোগে পরিচালিতSpecial Program Development (Agriculture)–এর মৎস্য খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ রাববার (১৫জুন ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর যৌথ উদ্যোগে আয়োজনে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় জেয়ন্ত কুমার অপু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চরফ্যাশন, এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী জনাব শংকর চন্দ্র দেবনাথ,মো সাইদুর রহমান মৎস্য কর্মকর্তা, এফডিএ, চরফ্যাশন, ভোলা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্ত করার পর কুমার অপু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চরফ্যাশন, বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তিরপোনা অবমুক্ত করা হচ্ছে । তারই ধারাবাহিকায় উন্মুক্ত জলাশয়ে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জেলেদের টেকসই জীবিকা নিশ্চিতকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি বলেন,আজকের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণের একটি অঙ্গীকার। অভয়াশ্রমের সঠিক ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।আসুন, আমরা সবাই মিলে মৎস্য সম্পদ সংরক্ষণ করি, জীববৈচিত্র্য রক্ষা করি এবং একটি সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন

সর্বশেষ আপডেট ১০:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬