ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ, আরও আসছে চারটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 123

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত ও মালয়েশিয়া থেকে দুটি এলপিজি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

পাশাপাশি আগামী কয়েক দিনে এলএনজি ও এলপিজি নিয়ে আরও চারটি জাহাজ দেশে আসবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামের দুটি জাহাজ এসে পৌঁছায়। বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

তিনি আরও জানান, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ এবং সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে।

এছাড়া ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও দুটি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ, আরও আসছে চারটি

সর্বশেষ আপডেট ০৬:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬