ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 175

গ্রিসের ক্রিটে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।

প্রথমে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের কথা জানালেও পরে দেশটির কোস্টগার্ড নিশ্চিত করে, মোট ৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার হওয়ায় এই রুটে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়েছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত এক বছরে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে সেই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে নেমেছে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

অনিয়মিত অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতাও জোরদার করা হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অনিয়মিতভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রিসে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সর্বশেষ আপডেট ১২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬