শিরোনাম
গোলাম পরওয়ারের আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 197
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–৫ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর।
এর আগে ২৫টির বেশি আসনের প্রার্থী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়ম বা কারচুপির অভিযোগে হাইকোর্টে নির্বাচনি আবেদন করা যায়
এসব আবেদনের শুনানি শেষে নির্বাচনি ট্রাইব্যুনাল অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফল বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

































