ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে নতুন সরকারের প্রতি সিপিজের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)

বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রাক্কালে সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সাংবিধানিক প্রতিশ্রুতি কার্যকর করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি বলেছে, নতুন কর্তৃপক্ষকে অবশ্যই মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে হবে।

শুক্রবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় নিউইয়র্কভিত্তিক সংস্থাটি জানায়, নির্বাচনের আগে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে তারা পৃথকভাবে চিঠি পাঠিয়ে সাংবাদিক নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছিল।

নতুন সরকারকে সংস্কার উদ্যোগের মাধ্যমে সেসব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতার ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

গত ২৯ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় পার্টির কাছে আলাদাভাবে চিঠি পাঠায় সিপিজে। সেখানে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকাশ্যে অঙ্গীকার করার আহ্বান জানানো হয়। বিশেষ করে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার থেকে বিরত থাকার প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল।

সিপিজে তাদের গবেষণার তথ্য উল্লেখ করে জানায়, নির্বাচনের আগে সাংবাদিকদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংবাদমাধ্যমের ওপর হামলা, হুমকি, রাজনৈতিক বিভাজন ঘিরে হয়রানি এবং পাঁচ সাংবাদিকের কারাবরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির মতে, এসব অভিযোগ সাংবাদিকদের পেশাগত কাজ কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে সম্পর্কিত বলে প্রতীয়মান হয়েছে।

চিঠিতে গত ডিসেম্বরে দেশের শীর্ষ দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত ‘মব’ হামলার ঘটনাও তুলে ধরা হয়। আগুন লাগার সময় ভবনের ভেতরে সাংবাদিকদের আটকে পড়ার ঘটনাকে গণমাধ্যমের জন্য উদ্বেগজনক নজির হিসেবে উল্লেখ করেছে সিপিজে। পাশাপাশি অনলাইন হয়রানি, আদর্শগত পরিচয়কে লক্ষ্য করে আক্রমণ এবং সমন্বিত বিদ্বেষমূলক প্রচারণা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে নতুন সরকারের প্রতি সিপিজের আহ্বান

সর্বশেষ আপডেট ১০:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬