ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

প্রমোদ কুমার মুৎসুদ্দী,দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধ
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 77

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে খাগড়াছড়ি সদরের মুক্তমঞ্চে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদরের আমীর জনাব মুহাম্মদ ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলার সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল মান্নান এবং জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার সেক্রেটারি জনাব মুহাম্মদ মিনহাজুর রহমান।

বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও সাংবিধানিক সংস্কার এখন সময়ের দাবি। একই সাথে চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উল্লেখ করে অবিলম্বে সংকট নিরসনের আহ্বান জানান তারা।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘গণভোটের অঙ্গীকার সাংবিধানিক সংস্কার’, ‘আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’ এবং ‘ফ্যাসিবাদের সংবিধান মানি না মানবো না’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

সর্বশেষ আপডেট ০৯:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬