ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ঢাকায় ১১দলীয় জোটের আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 167

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে হবে বিক্ষোভ-সমাবেশ।

গণভোটের রায় কার্যকরের দাবিতে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

তার ভাষ্য, গণভোটের রায় ঘিরে সরকারি দলের আচরণ তাদের বিস্মিত করেছে; একই সঙ্গে তা তাদের আহত ও মর্মাহত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষে ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ওয়াকআউট করেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ঢাকায় ১১দলীয় জোটের আন্দোলনের ডাক

সর্বশেষ আপডেট ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬