ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা : ইরানি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 218

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কেবল রাষ্ট্রপ্রধান নন, বিশ্বজুড়ে শিয়া মুসলমানদের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। তাকে লক্ষ্য করে হামলা চালানো মানে সমগ্র মুসলিম সমাজ, বিশেষত শিয়াদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

পেজেশকিয়ানের ভাষায়, এ ঘটনার প্রতিক্রিয়া জানানো ইসলামি প্রজাতন্ত্রের অধিকারও, দায়িত্বও।

দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে শনিবার ভোরে তেহরানে এই হামলা চালানো হয়।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠককে লক্ষ্য করে আঘাত হানা হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে রাতের দিকে অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও বৈঠকের সময় পরিবর্তনের খবর পেয়ে তা এগিয়ে নেওয়া হয়।

মার্কিন সূত্রের দাবি, খামেনি আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই তাকে অগ্রাধিকারভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সময় খামেনি প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠকে ছিলেন।

অন্যদিকে ইসরায়েলের দাবি, অভিযানে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এখনো স্পষ্ট নয়। তবে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা করতে পারে—এমন আশঙ্কা ইতোমধ্যেই উচ্চারিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনি হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা : ইরানি প্রেসিডেন্ট

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬