ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তেহরান দোহা টানাপোড়েন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 211

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার আবহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ক্ষেপণাস্ত্র আঘাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ফারাক উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান কাতারসহ অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানায় বিভিন্ন সূত্র। ইরানের দাবি তাদের লক্ষ্য ছিল কেবল মার্কিন স্থাপনা।

দোহা অবশ্য শুরু থেকেই এই বক্তব্য মানতে রাজি নয়। কাতারের ভাষ্য, হামলায় বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই প্রেক্ষাপটে বুধবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আরাগচি ফোনালাপে দাবি করেন হামলা যুক্তরাষ্ট্রের সম্পদকে লক্ষ্য করেই চালানো হয়েছে, সাধারণ অবকাঠামো নয়।

শেখ মোহাম্মদ এ বক্তব্য সরাসরি নাকচ করেন। তার কথায়, মাঠপর্যায়ের তথ্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। হামলা কাতারের ভেতরে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সংশ্লিষ্ট শিল্পাঞ্চল ক্ষতির মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দোহা মনে করছে, এ ধরনের হামলা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। শেখ মোহাম্মদ ফোনালাপে আরও বলেন, সাম্প্রতিক পদক্ষেপ উত্তেজনা কমানোর কোনো বার্তা দেয় না। বরং পরিস্থিতি জটিল করে তোলে এবং প্রতিবেশী দেশগুলোকে এমন এক সংঘাতে টেনে আনার ঝুঁকি তৈরি করে, যার দায় তাদের নয়।

কাতারের প্রধানমন্ত্রী অবিলম্বে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে স্পষ্ট করেন, দোহা কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দেয়। তবে সার্বভৌমত্ব, নিরাপত্তা কিংবা ভৌগোলিক অখণ্ডতায় আঘাত এলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে পিছপা হবে না। কাতারের ভাষ্য অনুযায়ী, এমন হামলা জবাবহীন থাকবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তেহরান দোহা টানাপোড়েন

সর্বশেষ আপডেট ১০:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬