ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত

- সর্বশেষ আপডেট ০৯:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 154
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে, যেখানে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রকাশিত ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে দলটির পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
দলটি জানিয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
ইশতেহারে জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনার কথাও বলা হয়েছে।
দলটি শহীদ এবং যোদ্ধাদের প্রতি মাসে অনুদান ও ভাতা প্রদানের, তাদের জন্য আবাসন নির্মাণ ও কর্মযোদ্ধা হিসেবে পুনর্বাসনের ব্যবস্থা করার, আহত ও পঙ্গু যোদ্ধাদের চিকিৎসার সব খরচ সরকারি কোষাগার থেকে বহন করার প্রতিশ্রুতিও দিয়েছে।





































