ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটের নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168

বাংলাদেশ দলের ছবিটি প্রতিকীভাবে ব্যবহার করা হয়েছে।

ক্রিকেটের প্রচলিত নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন এনেছে খেলার আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন আইনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এমসিসি আনুষ্ঠানিকভাবে সংশোধিত আইন প্রকাশ করে।

এবারের আপডেটে মোট ৭৩টি নিয়ম ও ভাষাগত সংশোধন আনা হয়েছে। যদিও খেলার মূল কাঠামো অপরিবর্তিত থাকছে, তবে কিছু নিয়ম ম্যাচের গতিপ্রকৃতিতে স্পষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে ইনিংস ঘোষণা নিয়ে। নতুন আইনে ম্যাচের শেষ ইনিংসে আর কোনো অধিনায়ক ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না। এর ফলে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য বাড়তে পারে এবং ফল নির্ধারণে সময় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ব্যাট সংক্রান্ত নিয়মেও বড় পরিবর্তন এসেছে। আগে যেসব ল্যামিনেটেড বা একাধিক স্তরের কাঠ দিয়ে তৈরি ব্যাট কেবল জুনিয়র ক্রিকেটে বৈধ ছিল, সেগুলো এবার সব পর্যায়ের ক্রিকেটেই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, দিনের শেষ ওভারে উইকেট পড়লেও পুরো ওভার সম্পন্ন করতে হবে। অর্থাৎ নতুন ব্যাটারকে নামতেই হবে এবং ওভার শেষ না হওয়া পর্যন্ত খেলা চলবে। এতে করে ব্যাটিং দলের অতিরিক্ত সুবিধা কমবে এবং ম্যাচে উত্তেজনা বাড়বে।

ফিল্ডিংয়ের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে। এখন থেকে কোনো ফিল্ডার সীমানার বাইরে থেকে লাফিয়ে সর্বোচ্চ একবার বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচ ধরতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে, নইলে সেটি বৈধ আউট হিসেবে গণ্য হবে না।

হিট উইকেট সংক্রান্ত নিয়মেও স্পষ্টতা এসেছে। বল খেলার পর ব্যাটার ভারসাম্য হারিয়ে নিজেই স্টাম্পে লাগলে তিনি আউট হবেন। তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে সেটি হিট উইকেট হিসেবে ধরা হবে না। একইভাবে, ব্যাট হাত থেকে ছুটে স্টাম্পে লাগলে আউট হলেও, আগে অন্য কোনো খেলোয়াড় ব্যাট স্পর্শ করলে আউট হবে না।

উইকেটকিপারের অবস্থান নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, তবে বল ছাড়ার মুহূর্তে অবশ্যই গ্লাভস স্টাম্পের পেছনে নিতে হবে।

শর্ট রান ইচ্ছাকৃতভাবে নেওয়ার ক্ষেত্রে এবার কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। এমন হলে ব্যাটিং দলকে ৫ রান জরিমানা গুনতে হবে। পাশাপাশি পরের বলে কোন ব্যাটার স্ট্রাইকে থাকবে, তা নির্ধারণ করবে ফিল্ডিং দল। তবে অনিচ্ছাকৃতভাবে রান পূর্ণ না হলে কোনো শাস্তি প্রযোজ্য হবে না।

বল কখন ডেড হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন শুধু বল কিপার বা বোলারের হাতে গেলেই ডেড বল ঘোষণা করতে হবে—এমন বাধ্যবাধকতা নেই; পরিস্থিতি বিবেচনায় আম্পায়ার সিদ্ধান্ত দেবেন।

সবশেষে, ক্রিকেটে লিঙ্গ সমতা নিশ্চিত করতে ভাষাগত পরিবর্তনও আনা হয়েছে। নতুন আইনে পুরুষ বা নারী নির্দিষ্ট শব্দের বদলে লিঙ্গ-নিরপেক্ষ পরিভাষা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন, ‘ব্যাটসম্যান’-এর পরিবর্তে এখন সর্বত্র ‘ব্যাটার’ শব্দ ব্যবহৃত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রিকেটের নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন

সর্বশেষ আপডেট ০২:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬