কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

- সর্বশেষ আপডেট ০১:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 149
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ৪৭ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া রোববার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মাদক ও চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
অন্যদিকে, একই উপজেলার প্রাগপুর ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
































