শিরোনাম
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
- সর্বশেষ আপডেট ০১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 7
কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ধানক্ষেতের পাশে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ২৫ থেকে ২৬ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।





























