ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বেসরকারি ফলাফল

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুরের জয়

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 108

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান।

নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্যে জানা গেছে, মোস্তাফিজুর রহমান মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ২১ হাজার।

ভোটার উপস্থিতির দিক থেকে আসনটি ছিল উল্লেখযোগ্যভাবে সক্রিয়। কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন, অর্থাৎ নারী ভোটার সামান্য বেশি। নির্বাচনের দিন চরাঞ্চলে নারী ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেসরকারি ফলাফল

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুরের জয়

সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬