ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় : ইরানি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 104

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কিছু দেশ মধ্যস্থতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত শেষ করার চেষ্টা করছে।

তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে জোর দিয়েছেন যে আলোচনার মূল কেন্দ্র হওয়া উচিত যুদ্ধ শুরুকারীরাই।

তিনি বলেন, যে কোনো আলোচনায় থাকা উচিত তাদের সঙ্গে যারা ইরানিদের অবমূল্যায়ন করে যুদ্ধ শুরু করেছে। এটি ছাড়া কোনো আলোচনা সত্যিকারের শান্তির পথে কার্যকর হবে না, উল্লেখ করেছেন তিনি।

এক্স পোস্টে পেজেশকিয়ান আরও বলেন, “আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই।”

তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জনগণ ও দেশের স্বার্থ রক্ষায় সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। মধ্যস্থতা হলেও দেশের সার্বভৌমত্বে কোনো আপস হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিছু দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় : ইরানি প্রেসিডেন্ট

সর্বশেষ আপডেট ১০:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬