শিরোনাম
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের ফোন আলাপ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 120
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। এ সময় সাম্প্রতিক সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান তিনি।
রোববার অনুষ্ঠিত এ ফোনালাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেন কাতারের প্রতিমন্ত্রী খোলাইফি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নির্বাচনে দলের সাফল্যের জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কাতার ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গঠনমূলক সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যাশা রয়েছে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে বিভিন্ন ক্ষেত্রে যৌথ কাজের আগ্রহও প্রকাশ করেন তিনি।
Tag :



































