ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

কর্মসূচিতে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 88

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি, ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার মধ্যে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞার পরও কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এনসিপি। অন্যদিকে বিএনপির নেতারাও পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই দিন হবিগঞ্জ শহরে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার পাশাপাশি সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল ও যুবদলও প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং সংঘর্ষের আশঙ্কা থাকায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সভা-সমাবেশ, স্লোগান, পিকেটিং, মাইকিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

এদিকে বিকেলে অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রশাসনের সিদ্ধান্তকে তারা সম্মান করেন।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ১৪৪ ধারা জারির পরও কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। তার দাবি, দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। আহতদের চিকিৎসা শেষে এ বিষয়ে মামলা করা হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের টাউন হল থেকে পদযাত্রা শেষে কোর্ট মসজিদ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারীসহ অন্তত ১০ জন আহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

কর্মসূচিতে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

সর্বশেষ আপডেট ০৪:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬