ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 82

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) এ আদেশ জারি করা হয়।

এর আগে, হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেল ৩টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। একই সঙ্গে সারা দেশেও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে পৃথক কর্মসূচি দেয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদল।

ছাত্রদল জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। একই দিনে জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুবদলও।

একই দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

সর্বশেষ আপডেট ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬