ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 166

ব্যবসায়ি পরিবারের আর্তনাদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় শনিবার (৭ মার্চ) দুপুরে ছুরিকাঘাত করে গনেশ পাল (৩৮) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত গনেশ পাল স্থানীয় বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারে মুদির দোকান পরিচালনা করতেন।

নিহতের পরিবার জানায়, তিনি তার ভিটায় সেফটিক ট্যাংক স্থাপন করতে গেলে প্রতিবেশী জিসান চাঁদা দাবি করেন। এর পর থেকে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার বিরোধ দেখা দেয়। শনিবার দুপুরে সেই বিরোধের জেরে জিসান গনেশকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনা চাঁদা দাবির সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী খুন

সর্বশেষ আপডেট ০৮:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬