ওবায়দুল কাদের বললেন, ‘ডিসেম্বর আর বেশি দূরে নয়’
- সর্বশেষ আপডেট ০৩:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 133
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রায়ের পর বললেন, ‘ডিসেম্বর আর বেশি দূরে নয়।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন।
রায়ের পর আলোচনায় এসেছে ওবায়দুল কাদের নিজের ভেরিভাইড ফেসবুকে লিখেছেন, ‘There is nothing to fear than fear itself. They have been creating an atmosphere of fear, feeling an existential threat to power. December is not too far.’
যার বাংলা অর্থ হচ্ছে: ভয়কে ভয় পাওয়া ছাড়া আসলে ভয় পাওয়ার কিছু নেই। তারা ক্ষমতা হারানোর অস্তিত্বগত হুমকি অনুভব করে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে চলেছে। ডিসেম্বর আর খুব বেশি দূরে নয়।
এদিকে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
রায়ে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
































