ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসপি কার্যালয়েই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 103

এসপি কার্যালয়েই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পরিচালিত অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক অতিরিক্ত পুলিশ সুপারের হাতের আঙুল ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ার পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই স্থান থেকে নগদ টাকা, তাস ও কয়েকটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান।

এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নন। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসপি কার্যালয়েই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ

সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬