শিরোনাম
এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
- সর্বশেষ আপডেট ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 115
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতা পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রাঙ্গামাটি জেলা কমিটির সাত নেতা।
তারা হলেন- এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা। পদত্যাগপত্রের লিখিত কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন এনসিপির এই নেতারা।
এ বিষয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘শুনেছি আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির অনেক নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে আমার কাছে কোনো লিখিত আবেদন করেননি।’



































