একনেকে যাচ্ছে পদ্মা ব্যারাজ প্রস্তাব
- সর্বশেষ আপডেট ০৩:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 9
পদ্মা ব্যারাজ প্রকল্পে দ্রুত অগ্রগতির ইঙ্গিত দিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব একনেক সভায় উপস্থাপন করা হতে পারে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, দেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে সরকার আর দেরি করতে চায় না। তার ভাষায়, পদ্মা ব্যারাজ এখন শুধু একটি পরিকল্পনা নয়—এটি প্রয়োজনীয় অবকাঠামো হিসেবে সামনে এসেছে, তাই দ্রুত সিদ্ধান্তের দিকে এগোনো হচ্ছে।
তিনি বলেন, আসন্ন একনেক সভাতেই বিষয়টি তোলা হবে। সেখানে অনুমোদনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সভার ওপরই নির্ভর করবে।
বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাও উঠে আসে। এ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে কী কী কাজ এগিয়ে নেওয়া সম্ভব—সেটিও প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।
আগামী কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যেখানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এর পরপরই ২৫ মে ফেনী সফরের পরিকল্পনাও রয়েছে।































