ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন উদ্বোধন সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 133

প্রধানমন্ত্রী

ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে চলতি মাসেই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি সম্পদমন্ত্রীর মতে, জলাধার রক্ষায় এবার জোর দেওয়া হবে দূষণ ও দখলমুক্তির ওপর।

চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে শুধু উদ্বোধনেই সীমাবদ্ধ থাকলে হবে না—কর্মসূচি বাস্তবায়নে যেসব বাধা রয়েছে, সেগুলো সরাতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

খাল দূষণ ও দখল প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কলকারখানার বর্জ্যে খাল নষ্ট হওয়া এবং অবৈধ দখলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ দুই সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি বলেও জানান পানি সম্পদমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন উদ্বোধন সূচি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬