শিরোনাম
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 183
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে মালিকপক্ষকে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ঈদযাত্রার সময় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য আগাম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে সমন্বয়ের জন্য শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবেন।
তিনি জানান, গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনায় তারা আশ্বাস দিয়েছেন— বেশিরভাগ কারখানাই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে। তবে কোথাও সমস্যা দেখা দিলে তা আগে থেকেই সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।
Tag :
শ্রমিক# বেতন-ভাতা#


































