ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশ মোতায়েন

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 22

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। হুমকির পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল আসে। পরে বিষয়টি বাড্ডা থানায় জানিয়ে জিডি করা হয়।

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুমকির ই-মেইল পাওয়ার পর পুলিশ দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, বিষয়টি থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ই-মেইলটি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন তিনি।

হুমকির বার্তায় বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানো হবে। বার্তাটিতে হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকি দেওয়া হয়।

এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানিয়েছে, অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে হুমকির বিষয়টি তারা পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ মোতায়েন

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬