ইরান সীমান্তে চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন যুক্তরাষ্ট্রের

- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 113
ইরানের উপকূলে নজরদারি এবং সম্ভাব্য আত্মঘাতী হামলার জন্য প্রথমবারের মতো চালকবিহীন ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্ল্যাক-সি’ তৈরি জিএআরসি নৌযানগুলো ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে টহল দিচ্ছে। এগুলো ৪৫০ ঘণ্টার বেশি পানিতে ভেসে ২ হাজার ২০০ নটিক্যাল মাইল অতিক্রম করেছে।
এই ড্রোন স্পিডবোটগুলো নজরদারি ছাড়াও আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার করা যেতে পারে। তবে এখনো যুক্তরাষ্ট্র এগুলো দিয়ে কোনো আক্রমণ চালিয়েছে কি না, তার প্রমাণ পাওয়া যায়নি।
ইউক্রেন যুদ্ধের পর থেকে চালকবিহীন নৌযানগুলো আলোচনায় এসেছে। রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে বিস্ফোরকবাহী স্পিডবোট ব্যবহারের পর থেকে এসব প্রযুক্তি আরও গুরুত্ব পেয়েছে। একইসঙ্গে পারস্য উপসাগরে ইরানও অন্তত দুইবার তেলবাহী জাহাজে ‘সি ড্রোন’ ব্যবহার করেছে।
এর আগে এসব নৌযান নিয়ে কোনো প্রকাশিত তথ্য ছিল না। হকিন্স বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে জিএআরসি ড্রোন ব্যবহার অব্যাহত রাখছে। অন্য ড্রোন ব্যবস্থার নাম প্রকাশ করা হয়নি। নির্মাতা প্রতিষ্ঠানও মন্তব্য করতে রাজি হয়নি।
































