ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধেই ১১ বিলিয়ন ডলার ব্যয় ইসরাইলের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 128

ইরান ও ইসরাইলের জাতীয় পতাকা

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিপুল আর্থিক ব্যয়ের প্রাথমিক হিসাব প্রকাশ করেছে ইসরাইল। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, যৌথ সামরিক অভিযানে ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরাইলের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে পরিচালিত এই অভিযানের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (প্রায় ১১.৫২ বিলিয়ন ডলার)। এর মধ্যে বড় অংশই সরাসরি প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ২২ বিলিয়ন শেকেল প্রতিরক্ষা কার্যক্রমে খরচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এই ব্যয় দ্রুত বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিপুল ব্যয়ের চাপ সামাল দিতে ২০২৬ সালের জাতীয় বাজেটে অতিরিক্ত বরাদ্দ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এতে করে অর্থনীতিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতি ও সংঘাতের তীব্রতা ইসরাইলের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এ পরিসংখ্যান সেই চাপেরই ইঙ্গিত দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান যুদ্ধেই ১১ বিলিয়ন ডলার ব্যয় ইসরাইলের

সর্বশেষ আপডেট ১০:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬