ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন কেন?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 134

যুদ্ধের তীব্রতায় মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যেন অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করেছেন।

সচরাচর যুদ্ধকালীন সময়ে নেতারা দায়িত্ব না নিয়ে ‘অনুশোচনা’ প্রকাশ করেন, কিন্তু পেজেশকিয়ান সরাসরি ক্ষমা চেয়ে বসেছেন।

ভাষণে তিনি বলেছেন, “ইরানের পদক্ষেপে প্রভাব পড়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। প্রতিবেশী দেশগুলোয় আক্রমণ চালানোর কোনো ইচ্ছা ইরানের নেই।”

পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে আশপাশের দেশগুলোকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

তবে রাজনৈতিক মহলে এ মন্তব্য বিতর্ক তৈরি করেছে। কিছু কট্টরপন্থী নেতা মন্তব্যকে অনভিপ্রেত বলে দেখেছেন।

পরে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা হলে ইরানি বাহিনী কঠোর জবাব দেবে। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলি লারিজানি বলেছেন, যুদ্ধ পরিচালনার বিষয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।

বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন—পেজেশকিয়ানের ক্ষমা কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি যুদ্ধকালীন কূটনৈতিক সংকেত পাঠানোর প্রক্রিয়া? মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া ও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এ সিদ্ধান্তের প্রভাব কতটা হবে, তা এখন দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন কেন?

সর্বশেষ আপডেট ০৪:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬