ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 224

ইরানের বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা করেছে ইসরায়েল। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে।

উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত। খবর-দ্য গার্ডিয়ান

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা

সর্বশেষ আপডেট ১০:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬