ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

- সর্বশেষ আপডেট ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 117
কিরিয়াত শমোনায় এক সংবাদ সম্মেলনে হঠাৎ আঘাত, নিরাপদ আশ্রয়ে দৌড়ালেন ইসরায়েলি প্রেসিডেন্ট—ভিডিও ভাইরাল।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যখন ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে আক্রমণ চালাচ্ছিল, ঠিক তখনই ইরানের পাল্টা আঘাত ইসরায়েলকে কোণঠাসা করেছে।
কিরিয়াত শমোনায় সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় হঠাৎ আঘাত হানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
বিকট শব্দে আছড়ে পড়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালান। তার দেহরক্ষীরা দ্রুত তাকে নিকটস্থ বাঙ্কারে পৌঁছে দেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ঝুঁকিপূর্ণ অবস্থা প্রকট হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
ইরান বারবার সতর্ক করেছে, ইসরায়েল ও তার সহযোগী যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের লক্ষ্যবস্তুতে তেল আবিব দিশাহারা হয়ে পড়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তথাকথিত “আইরন ডোম” প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে।


































