শিরোনাম
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 82
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ প্লেনটিতে আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারের অভিযান চলমান রয়েছে।
প্রাথমিক তদন্তে ধাওয়া করা হচ্ছে, দুর্ঘটনার কারণ কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে নয়। তবে দুর্ঘটনার সময় সেখানে আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল।
বৃহস্পতিবারের এই দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। নিহত সেনাদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে।


































