ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার আগেই ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 142

ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

দীর্ঘ টানাপোড়েনের পর ইরানের জব্দকৃত বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে মার্কিন প্রশাসন। কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা এই অর্থ ছাড়ের সিদ্ধান্তকে দ্বিপাক্ষিক আলোচনার আগে যুক্তরাষ্ট্রের একটি ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখছে তেহরান। তবে এই ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মূলত লেবাননে হামলা বন্ধ এবং সম্পদ মুক্তির শর্তে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষ।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে ইরানের এক শীর্ষ কর্মকর্তা শনিবার (১১ এপ্রিল) জানিয়েছেন, কাতার ও বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, এর মাধ্যমে স্পষ্ট যে মার্কিনিরা আসন্ন আলোচনাকে গুরুত্ব দিচ্ছে এবং ইরানের দেওয়া শর্ত মেনে তারা নিজেদের আন্তরিকতা প্রমাণ করতে চাইছে।

ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি সরাসরি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’র সঙ্গে যুক্ত। চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ অবমুক্ত করলে তেহরানও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। দীর্ঘদিন ধরে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল ও পণ্য বিক্রির কোটি কোটি ডলার বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে ছিল।

এর আগে ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ এক্সে (সাবেক টুইটার) জানিয়েছিলেন, আলোচনায় বসার জন্য তাদের দুটি পূর্বশর্ত রয়েছে— প্রথমত, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত, ইরানের সকল জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে। পাকিস্তানের ইসলামাবাদে এই সম্ভাব্য বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র তাদের একটি শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধটি পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে বিরতি অবস্থায় রয়েছে। তবে এই শান্তি প্রক্রিয়া প্রথম থেকেই বেশ নড়বড়ে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প গতকাল নতুন হুমকি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়, তবে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে। এজন্য যুদ্ধজাহাজগুলোকে পুনরায় সজ্জিত করা হচ্ছে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলোচনার আগেই ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬