আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ
- সর্বশেষ আপডেট ০৭:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 83
আর্থিক অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি সাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে শোকজ করা হয়।
নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়।
তিনি বলেন, দলের কিছু অসাধু নেতারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে ব্যর্থ হওয়ায় তাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানোর চেষ্টা করছে। শোকজের উপযুক্ত জবাব দেয়া হবে।
জেলা শাখার প্রধান সমন্বয়কারী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে। সঠিক হিসাব নিকাষের জন্য তাদের শোকজ করা হয়েছে।’
জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘হেলাল সাহেব নিজেই প্রকল্পের পিআইসি। শাড়ি- লুঙ্গি তিনি (হেলাল) নিজেই কিনেছেন। আমাকে নয়, আমার উপস্থিতে কুমারখালীর নেতাকর্মী





































