ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে হত্যা করতে পেশাদার কিলার আনা হয়েছিল’: সংসদে জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 112

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা

সংসদে দাঁড়িয়ে নিজের ওপর হামলা ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

রোববার বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে নেত্রকোনা-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, তার ওপর হামলার ঘটনায় পেশাদার কিলার নিয়োগ করা হয়েছিল বলে তিনি তথ্য পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের, পরিবারের এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন। মাছুম মোস্তফা বলেন, গত ২৪ এপ্রিল তিনি নির্বাচনী এলাকায় সাংগঠনিক কাজে গেলে ফেরার পথে একটি ফিলিং স্টেশনে অবস্থান নেন। সেখানে নামাজের সময় কিছু লোক তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং পরে তার অনুসারীদের ওপরও আক্রমণ করা হয়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মসজিদের ভেতরেও খুঁজে বের করার চেষ্টা করে। মুসল্লিরা দরজা বন্ধ করে না রাখলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, তারা দরজা ভাঙার চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়।

সংসদ সদস্য আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের বাধার মুখে হামলাকারীরা সফল হয়নি, তবে এটি পূর্বপরিকল্পিত ছিল বলে তিনি মনে করেন। তিনি উল্লেখ করেন, না হলে আজ হয়তো সংসদে শোক প্রস্তাব আসত।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনার পর সাধারণ মানুষ তাকে প্রশ্ন করছে, কী অপরাধে তার ওপর হামলা হলো—কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না বলেও জানান।

এর আগে ২৪ এপ্রিল ওই এলাকায় তাকে অবরুদ্ধ করা হয় এবং তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আমাকে হত্যা করতে পেশাদার কিলার আনা হয়েছিল’: সংসদে জামায়াত এমপি

সর্বশেষ আপডেট ০৭:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬