ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 41

সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করেছে জাতীয় সংসদ। নতুন সংশোধনী পাসের মাধ্যমে এখন থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না।

জাতীয় সংসদে ‘দ্য মেম্বার্স অব দ্য পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল’ কণ্ঠভোটে পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এই সিদ্ধান্ত কার্যকর হয়, যার ফলে সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না।

এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিনের এই সুবিধা কর ব্যবস্থায় বৈষম্য তৈরি করছিল এবং জনমতের সঙ্গেও তা সামঞ্জস্যপূর্ণ ছিল না।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, জনপ্রতিনিধিদের জন্য বিদ্যমান বিশেষ সুবিধা পুনর্বিবেচনার অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংসদীয় সূত্র জানায়, সংসদ সদস্যদের বেতন-ভাতা সংক্রান্ত ১৯৭৩ সালের আদেশের আওতায় এতদিন তারা শুল্কমুক্ত গাড়ি সুবিধা পেয়ে আসছিলেন। নতুন সংশোধনের মাধ্যমে সেই অনুচ্ছেদটি বিলুপ্ত করা হয়েছে।

এনবিআর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৫৭২টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছে। এতে বিপুল অঙ্কের রাজস্ব ছাড় দিতে হয়েছে, যা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ছিল।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমিয়ে আনা এবং কর ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

সর্বশেষ আপডেট ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬