ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 165

মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।

এর আগে দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরের পর মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ১২:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬