ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান সীমান্তে পাকিস্তানের ৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 163

আফগান সীমান্তে পাকিস্তানের ৭ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পাঁচ সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, এক জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি একটি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের প্রাচীরে আঘাত করে। এ সময় অন্য দুইজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে আছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ১টায় এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাক-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন তালেবান সরকারের কোর্টে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের নির্দেশে তালেবান সরকার পাকিস্তানে হামলা চালিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফরে ছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগান সীমান্তে পাকিস্তানের ৭ সেনা নিহত

সর্বশেষ আপডেট ০৪:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫