ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সংসদে এমপিদের মুখোমুখি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 150

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রথমবারের মতো জাতীয় সংসদে এমপিদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তার জন্য আলাদা করে ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) এই প্রথম তার জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কার্যসূচি জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাব ওঠে। সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এক সংসদ সদস্য বিষয়টি উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ থাকলে সংসদীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল হতে পারে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

এদিকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, আজকের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট রাখা হয়েছে। এই সময়েই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদে এমপিদের প্রশ্নের জবাব দেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ সংসদে এমপিদের মুখোমুখি প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬