শিরোনাম
ঈদযাত্রা
আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 245
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ । শনিবার (৭ মার্চ) পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট।
আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

































