ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 114

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বসতে যাচ্ছে নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই অধিবেশনের সূচনা হবে।

সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী, বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার কথা।

কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন। ফলে স্পিকারের শূন্য আসন নিয়েই শুরু হচ্ছে এবারের সংসদ।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনের শুরুতে সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সদস্য তা সমর্থন করার পর ওই জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বেই শুরু হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। এ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন (বিএনপি এককভাবে ২০৯টি) পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন (জামায়াত এককভাবে ৬৮টি)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

সর্বশেষ আপডেট ০৯:১৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬