ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 176

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে। ওই দিনই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষে রাষ্ট্রপতির মাধ্যমে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলার পর একটি সংক্ষিপ্ত বিরতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন সংসদের কার্যক্রম পরিচালনায় জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে—সেগুলো গুরুত্ব পাবে।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।

এদিকে সরকার দলীয় বৈঠকে সংসদের প্রথম অধিবেশন ঘিরে প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬