আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- সর্বশেষ আপডেট ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 78
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আরোপিত বিধিনিষেধের অংশ হিসেবে আজও (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যা আজও কার্যকর রয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন; অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন; ওষুধ, চিকিৎসা ও অনুরূপ জরুরি দ্রব্য পরিবহনকারী যানবাহন; সংবাদপত্র পরিবহনকারী যানবাহন।
এছাড়া টিকিট বা প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরগামী ও বিমানবন্দর থেকে ফেরত যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞা শিথিলের আওতায় থাকবে।
থিলের ব্যবস্থা নেয়া হবে।
































