আইপিএল থেকে মোস্তাফিজ বাদ রাজনৈতিক কারণে: উইজডেন

- সর্বশেষ আপডেট ০৯:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 167
আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়ার ঘটনায় রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিয়েছে ক্রিকেটবিষয়ক প্রকাশনা ‘উইজডেন’। তাদের পর্যবেক্ষণে, এ ঘটনা বিশ্ব ক্রিকেটে বাড়তে থাকা অস্বস্তিকর বাস্তবতাকেই সামনে এনেছে।
উইজডেনের সাম্প্রতিক সংস্করণে সম্পাদক লরেন্স বুথ উল্লেখ করেন, ২০২৬ সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছাড়তে বাধ্য হয়। এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেটের বাইরের কারণ কাজ করেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজকে ঘিরে এই ঘটনাটি কেবল একটি দলীয় সিদ্ধান্ত নয়; বরং বৃহত্তর রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হতে পারে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
এ প্রসঙ্গে উইজডেন বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের ধরণ নিয়েও প্রশ্ন তোলে। তাদের মতে, এমন পদক্ষেপ খেলাটির নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।


































